টুইটার লাইকে রেকর্ড

৩১ ডিসেম্বর, ২০২০ ১২:০৫  
বিদায়ী বছরে এক টুইটে সর্বোচ্চ লাইকের নতুন রেকর্ড গড়েছে টুইটারে। আর এই রেকর্ড টুইটার কর্তৃপক্ষের জন্য আনন্দ-বেদনার মিশ্র অনুভূতির। কেননা, প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোসম্যানের প্রোফাইল থেকে দেয়া সর্বশেষ টুইটটি এ বছর এই স্বীকৃতি পেয়েছে মাইক্রো ব্লগিং সাইটটি। এ বছরের আগস্টের ২৯ তারিখে তার টুইটার অ্যাকাউন্ট থেকে মৃত্যুর খবর জানায় তার পরিবার। টুইটে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা উল্লেখ করা হয়। সেপ্টেম্বরের ১ তারিখ পর্যন্ত টুইটটিতে লাইক পড়ে ৭.৫ মিলিয়ন। টুইটারের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক লাইক পড়েছে ওই টুইটে। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো টুইটে এ পরিমাণ লাইক নতুন রেকর্ড এবং ‘একজন কিংবদন্তির জন্য যোগ্য শ্রদ্ধাঞ্জলি’। এর আগের সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্টের মধ্যে রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এবং মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের করা টুইট।